৪ পুর নিগমের ভোট গণনা ১৪ ফেব্রুয়ারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরভোটের গণনা আগামী ১৪ ফেব্রুয়ারি। আসন্ন ৪টি পুর নিগমের ভোট গণনার দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুর নিগমের ভোট গণনা পর্ব চলবে। উল্লেখ করা যায়, ৪টি পুর নিগমে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এ বিষয়ে আরও জানা যায়, কোনও কোনও জায়গায় পুনর্নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখেই ১৪ ফেব্রুয়ারি গণনার দিন নির্দিষ্ট করা হয়েছে।

