Engineering Students-1Education Others Technology 

সচেতন করতে উদ্যোগী হল এনবিএ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সচেতনতায় অনুষ্ঠান। সূত্রের খবর, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) সমগ্র দেশে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমে ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রেডিটেশনের (এনবিএ) অনুমোদন বাধ্যতামূলক করেছে। উল্লেখ করা যায়, বিদেশে চাকরি করতে গেলে এনবিএ-র মান্যতা রয়েছে, এমন কলেজের শংসাপত্র প্রয়োজন হয়ে পড়ে। এ বিষয়ে আরও বলা হয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যাদের মধ্যে এনবিএ সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এ বিষয়ে সচেতন করতে উদ্যোগী হল এনবিএ। সূত্রের আরও খবর, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ম্যাকাউট) সঙ্গে নিয়ে অনলাইনে একটি বিশেষ অনুষ্ঠান করেছে তারা। উপস্থিত ছিলেন এই রাজ্যের প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কয়েকশো বেশি পরিচালক, শিক্ষক ও শিক্ষাকর্মী।

Related posts

Leave a Comment