টি-টোয়েন্টি সিরিজ জয়ী হল ইংল্যান্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইংল্যান্ড সিরিজ জয়ী হল। দক্ষিণ আফ্রিকা সফরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ফলাফলে টি-টোয়েন্টি সিরিজ জয়ী হয়েছে ব্রিটিশ বাহিনী। টসে পরাজিত হওয়ার পর ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর ১৯.৫ ওভারে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৪৭রান।

