হাওড়ায় উৎসাহ পর্বতারোহণে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন প্রজন্মের মধ্যে পর্বতারোহণ নিয়ে উৎসাহ জাগানোর জন্য উদ্যোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে একটি ইন্ডোর কৃত্রিম রক ওয়ালের উদ্বোধন করলেন চিকিৎসক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। আয়োজক সংগঠন হাওড়া জেলা মাউন্টেনিয়ার অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে পর্বতারোহন নিয়ে উৎসাহ জাগাতে এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনামূল্যে পর্বতারোহণের প্রশিক্ষণ নেওয়া যাবে বলেও জানানো হয়।

