TATA Power SolarEnviornment Others 

গ্রিন এনার্জিতে উদ্যোগী টাটা পাওয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টাটা পাওয়ার ২০২৫ সালের মধ্যে গ্রিন এনার্জিতে তার বাজার শেয়ার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার কথা ভাবছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সংস্থাটি সোলার রুফটপ এবং পাম্পে যথেষ্ট সুনাম অর্জন করেছে। উল্লেখ্য, বয়সের সাথে সাথে আগামীদিনে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ক্রমশ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই টাটা কোম্পানি এই উদ্যোগে নিয়েছে বলেও জানা যায়। আরও জানা গিয়েছে, বর্তমানে কোম্পানির ঋণের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৮৮,০০০ কোটি টাকা। পাশাপাশি কোম্পানি এই অর্থবর্ষে তাদের ঋণ কমিয়ে ২৫,০০০ কোটি টাকা করার পরিকল্পনাও করেছে বলে খবর।

Related posts

Leave a Comment