planting and weatherEnviornment Health Others 

পরিবেশ সুস্থ-সুরক্ষিত রাখতে বেশ কিছু পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পরিবেশ সুস্থ রাখার জন্য ঘরোয়াভাবে বেশ কিছু নিয়ম মেনে চলতে পারেন। পরিবেশ বিশেষজ্ঞদের এ বিষয়ে পরামর্শ – জল অপচয় করবেন না। এ বিষয়ে সচেতন হতে হবে। অতিরিক্ত জল নষ্ট যাতে না হয় সেটা দেখতে হবে। বাড়তি জল বাগান পরিচর্যার কাজে ব্যবহার করা যেতে পারে। জল সংরক্ষণের জন্য ভাবনাটা জরুরি।

আবার খাবারের অপচয় বন্ধ করাটা খুব জরুরি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন,আপনার সাপ্তাহিক খাবার সংগ্রহের একটা পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী খাবারগুলিকে আপনার কেনাকাটার তালিকায় রাখতে হবে । কোনও খাবার বাঁচলে তা বায়ু নিরোধক একটি পাত্রে সংরক্ষণ করলে ভালো হয়। সেই খাবার আবার গরম করে খাওয়া যেতে পারে।

এ বিষয়ে বিশেষজ্ঞদের আরও পরামর্শ,পরিবেশের কথা ভেবে প্লাস্টিকের সিলভারওয়্যার, স্ট্র এবং পেপার প্লেটের ব্যবহার হ্রাস করে ফেলতে হবে। পুনঃব্যবহারযোগ্য ব্যাগ বহন করা শুরু করতে হবে। ক্রয় করা জিনিসগুলি প্লাস্টিকের ব্যাগে না নিয়ে ওই ব্যাগ ব্যবহার করা উচিত।

পাশাপাশি বাগান করা অনেকের শখ থাকলেও পরিবেশ সংরক্ষণে এটি খুব গুরুত্বপূর্ণ। পাখি, মৌমাছি ও অন্যান্য পতঙ্গের পরাগরেণুর জন্য ফুলের গাছ লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। নিজের বাগানে শাক-সবজির চাষও করতে পারেন। উৎপন্ন হওয়া শাক-সবজি বাজারে কেনা রাসায়নিক সার সমৃদ্ধি হবে না। আবার তা অনেক বেশি স্বাস্থ্যকরও হবে। এক্ষেত্রে অর্থ সাশ্রয়ও হবে।

আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।

Related posts

Leave a Comment