শিক্ষা দফতরের পরীক্ষা সূচি নবান্নে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষার সূচি। করোনা আবহ নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক ও তৃতীয় সপ্তাহে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গ্রহণ করার প্রস্তাব নবান্নে পাঠিয়েছে শিক্ষা দফতর। এক্ষেত্রে আরও জানা যায়, বিকাশ ভবনে শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা কবে শুরু ও শেষ হবে, তার একটি রুটিনের খসড়াও নবান্নে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিবিএসই বোর্ড বা সিআইএসসিই বোর্ডের মতো দুটি সিমেস্টারে হবে না।

