ronaldoSports 

চোখ জোড়ানো গোল রোনাল্ডোর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিরি এ-তে চোখ ধাঁধানো গোল করলেন ক্রিশ্চিয়ানো।অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাসের ৩টি গোলই আসে দ্বিতীয়ার্ধে।অন্যদিকে কেরিয়ারে ৭০০ গোল করে রোনাল্ডোকে স্পর্শ করলেন লিওনেল মেসি।পেনাল্টি বক্সের বাইরে থেকে রোনাল্ড প্রায় ২২ গজ দূর থেকে বুলেট শট করলে গোলকিপার পরাস্ত হয়। করোনা মুক্ত হয়ে মাঠে ফিরেই সিরি এ-তে টানা গোল করে চলেছেন পাওলো দিবালা।তাঁর গোলে প্রথমে জুভেন্টাস এগিয়ে যায়।আবার চলতি লিগে ২৫ ম্যাচে ২৪ গোল হয়ে গেল পতুগিজ তারকার। গেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি- এ খেতাবে পৌঁছে গেল জুভেন্টাস। লিগ শীর্ষে তাঁরা। ২৯ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৭২। দ্বিতীয় স্থানে থাকা লাজিও-র পয়েন্ট ৬৮।চার পয়েন্টে এগিয়ে জুভেন্টাস।পরপর তিন ম্যাচেই গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Related posts

Leave a Comment