ফরাসি ওপেন পিছিয়ে আগামী ৩০ মে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে গেল ফরাসি ওপেন। করোনা আবহের কারণে পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন। উল্লেখ করা যায়, মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এই গ্র্যান্ডস্লাম। আয়োজক সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ফরাসি ওপেন শুরুর দিন পিছিয়ে আগামী ৩০ মে করা হয়েছে। এই টুর্নামেন্ট চলবে ১৩ জুন পর্যন্ত। এরপরই রয়েছে উইম্বলডন। ফরাসি ওপেনের দিন পিছিয়ে গেলেও উইম্বলডন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা রয়েছে।

