FB Tuya-1Others 

দুর্ঘটনার কবলে মৎস্যজীবীদের ট্রলার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার। সূত্রের খবর, সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে ট্রলার। বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ সমুদ্রসীমার কাছে এই বিপত্তি ঘটে। ওই ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। উদ্ধার করা হয়েছে তাঁদের। ট্রলারটি ডুবে গিয়েছে বলে মৎস্যজীবীদের সংগঠন সূত্রে জানানো হয়েছে। সূত্রের আরও খবর, কুলতলির সানকিজাহান ঘাট থেকে ১৪ জন ধীবরকে নিয়ে সমুদ্রে গিয়েছিল ‘এফবি তুয়া’ নামের ট্রলারটি। আবহাওয়া খারাপ থাকায় ট্রলারটি ফিরে আসছিল। ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি থেকে জল ঢুকতে শুরু করে। এরপর অন্য ট্রলারে উদ্ধার করা হয়েছে মৎস্যজীবীদের।

Related posts

Leave a Comment