নজরে আবহাওয়া : “মোকা” নিয়ে আশঙ্কা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : “মোকা” নিয়ে ফের আশঙ্কা। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও মধ্য অংশ জুড়ে শক্তি পুঞ্জীভূত হয়েছে বলে খবর। আজ সকালে এমনই পূর্বাভাস প্রকাশ করে সতর্ক করেছে দিল্লির হাওয়া অফিস। আবহবিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘণ্টায় ৯ কিলোমিটার গতিবেগে গত ৬ ঘণ্টার মতো বেশি সময় ধরে উত্তর দিকে অগ্রসর হয়েছে “মোকা” । এক্ষেত্রে বলা হয়েছে, ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড়ের শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ১৪ মে দুপুরের দিকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও উত্তর মায়ানমারের উপকূল এলাকায় বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কায়াউকপু অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে যাবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। (ছবি: সংগৃহীত)

