জুটি বাঁধতে চলেছেন কেট ব্ল্যাঞ্চেট-জেনিফার লরেন্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যাডাম ম্যাকে নেটফ্লিক্সে ব্যঙ্গ কৌতুক ছবি নিয়ে আসতে চলেছেন। সূত্রের খবর, জুটি বাঁধতে চলেছেন কেট ব্ল্যাঞ্চেট এবং জেনিফার লরেন্স। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই এই ছবির ঘোষণা করেন ম্যাকে। ওই সময় জানা যায়, জেনিফার লরেন্সের নাম। এই গল্পের প্রধান চরিত্রে রয়েছেন দুই জ্যোতির্বিদ। যাঁরা সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার করতে থাকেন, একটি উল্কা ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

