rain and few districkBreaking News Others 

আবারও বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নতুন করে দেখা দিচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় এর জেরে বজ্রাঘাতে মৃত্যুও হয়েছে ২৭ জনের।

নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দক্ষিণবঙ্গে । “যশ”ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও বিপর্যয় কাটেনি। এর ওপর দক্ষিণের জেলাগুলিতে নতুন করে টানা বৃষ্টির পূর্বাভাস তৈরি হওয়ায় আতঙ্ক বেড়েছে। এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কলকাতার পুর কমিশনার এবং রাজ্যের সব জেলাশাসকদের সতর্কবার্তা জারি করা হয়েছে নবান্ন থেকে।

মৌসম ভবন সূত্রের খবর, আগামী ১০ জুন থেকে শুরু হবে বৃষ্টি। তা চলবে ১৪ জুন পর্যন্ত। সমুদ্র তীরবর্তী এলাকায় জলস্তর বাড়বে বলেও সতর্ক
করা হয়েছে। নদীগুলিতে জোয়ারের জলস্ফীতি বাড়ার কথাও বলা হয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়,বর্ষা আসার পূর্বেই বঙ্গোপসাগরে পর পর নিম্নচাপের জেরেই এমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও বলা হয়েছে,বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তা আরও প্রবল হওয়ার আশঙ্কা থাকছে। এর প্রভাবে প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে।

নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে,দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী এলাকা সমূহে যুদ্ধকালীন প্রস্তুতিতে নদী ও সমুদ্রবাঁধ মেরামতির কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনা সহ উপকূলবর্তী এলাকায় কাঁচা ও দুর্বল বাড়িগুলি থেকে মানুষদের অন্যত্র সরানোর ব্যবস্থাও করতে বলা হয়েছে জেলাশাসকদের। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment