প্রাক্তন কোচ জেরার্ড হুলিয়ের প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লিভারপুলের হয়ে ত্রিমুকুট জয়ী হয়েছিলেন। ফরাসি ম্যানেজার হিসাবে তাঁর খ্যাতি ছিল। সেই জেরার্ড হুলিয়ের(৭৩)প্রয়াত হলেন। প্রাক্তন কোচ ২০০১সালে লিভারপুলের হয়ে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপ জয়ী হয়েছিলেন। উয়েফা সুপার কাপও জিতেছিলেন। পাশাপাশি পিএসজিকে ফরাসি লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। লিও-কে লিগ ওয়ান চ্যাম্পিয়ন করেন ২বার। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী টিমে সহকারী কোচ ছিলেন। ২০১০-২০১১ মরশুমে শেষ কোচিং করান আস্টন ভিলা ক্লাবে।

