Subrata MukherjeeBreaking News Others 

প্রয়াত রাজ্যের প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজোর রাত ৯.২২ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায় (৭৫)। তিনি ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী। পাশাপাশি তিনি কলকাতা পুরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিন রাতেই সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার পিস ওয়ার্ল্ডে।

তাঁর মৃত্যুর খবর পেয়ে খবর পেয়েই এদিন বাড়ির পুজো ফেলে হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল নেতৃত্ব। এসএসকেএম হাসপাতালের বাইরে ভিড় করেন অনুগামীরাও।

আজ, শুক্রবার সকালে প্রথমে রীতি মেনে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ। দুপুর ২টো পর্যন্ত সেখানেই থাকবে দেহ। শ্রদ্ধাজ্ঞপন করা যাবে। সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বিধানসভা কেন্দ্র বালিগঞ্জে। সেখান থেকে মরদেহ যাবে মোহনবাগান ক্লাব এবং একডালিয়া এভারগ্রিন ক্লাবে। এরপর কলকাতা পুরসভা হয়ে কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বর্ণময় এই রাজনৈতিক ব্যক্তিত্বের।

বাংলার কংগ্রেস রাজনীতিতেই প্রথম হাতেখড়ি এই প্রাক্তন মেয়রের। ছাত্র পরিষদের সভাপতিও হয়েছিলেন। এরপর ১৯৭২ সালে মাত্র ২৬ বছর বয়সেই মন্ত্রিত্ব পান। ১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন কলকাতা পুরসভার মেয়র। ২০১১ সাল থেকে টানা ১০ বছর দক্ষতার সঙ্গে মন্ত্রিত্বের পদ সামলেছেন।

১৯৭১ সালে প্রথমবার বিধায়ক হওয়ার পর ১৯৮২ সালে তিনি জোড়াবাগান থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৬ সাল অবধি তিনি বিধায়ক ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি ৩ বার বালিগঞ্জ থেকে বিধায়ক হন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

Related posts

Leave a Comment