স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রদর্শনী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের অবদান তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সায়েন্স সিটিতে একটি প্রদর্শনী শুরু হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রায় ১০০টি যুদ্ধ জাহাজ, বিভিন্ন নৌ-যান ছাড়াও নজরদারি চালানোর উপযোগী জলযান তৈরি করেছে ওই সংস্থা। উল্লেখ করা যায়, সায়েন্স সিটি ছাড়াও এই প্রদর্শনী শুরু হয়েছে কলকাতার ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি ও রাঁচির একটি সংস্থায়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ভার্চুয়াল মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এ বিষয়ে আরও জানা যায়, সায়েন্স সিটিতে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

