জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)
সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।
১. বিশ্বকাপ ফুটবল২০২২ আয়োজক দেশ কোনটি?
উঃ কাতার।
২. কাতার দেশটিতে কবে থেকে ফুটবল খেলা শুরু হয়েছিল?
উঃ ১৯৪৮ সাল থেকে ।
৩. কাতার ফুটবল সংস্থাটির নাম কী?
উঃ কাতার ফুটবল অ্যাসোসিয়েশন।
৪. কাতার দেশটির প্রথম ফুটবল ক্লাব কোনটি?
উঃ আল-নাজাহ।
৫. কাতার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল কত সালে?
উঃ ১৯৭৫ সালে। প্রতিপক্ষ দল ছিল বাহারিন।
৬. ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২ কবে থেকে শুরু হবে?
উঃ ২০ নভেম্বর থেকে ।
৭. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুটের সম্মান কে পান?
উঃ মুলার (জার্মানি)।
৮. কোন দেশ প্রথম বিশ্বকাপ ফুটবল জয়ী হয়?
উঃ উরুগুয়ে (১৯৩০ সালে)।
৯. বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দলকে আগে কি কাপ দেওয়া হত?
উঃ জুলে রিমে।
১০. বর্তমান ফুটবল বিশ্বকাপের নাম কি?
উঃ ফিফা ওয়ার্ল্ড কাপ।

