আইটিটিএফ চেক ওপেনে চ্যাম্পিয়ন সাথিয়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন সাথিয়ান। আইটিটিএফ চেক ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের জি সাথিয়ান। ফাইনালে তিনি পরাজিত করলেন ইউক্রেনের ইয়েভেন প্রিশচেপাকে। ম্যাচের ফলাফল ১১-০, ১১-৬, ১১-৬ ও ১৪-১২। উল্লেখ করা যায়, গত সপ্তাহে মনিকা বাত্রার সঙ্গে জুটি বেঁধে বুদাপেস্টে ডব্লিউটিটি কন্টেনডার্স মিক্সড ডাবলসে খেতাব জয়ী হন তিনি। প্রসঙ্গত, এই নিয়ে ৪ বছরের মধ্যে ৩টি আন্তর্জাতিক খেতাব জয়ী হলেন সাথিয়ান।

