সুপ্রভাত
আজঃ শুক্রবার ১৩ আশ্বিন ১৪২৯; ই: ৩০ সেপ্টেম্বর ২০২২
শ্রী শ্রী শারদীয়া দুর্গাউৎসব আর মাত্র ০১ দিন পর!!!
তিরোধান দিবসঃ
শিবনাথ শাস্ত্রী
প্যারীচরণ সরকার
জন্মদিনঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়
তিথি: শুক্ল পঞ্চমী, রাত্রি ১০:৩৯ পর্যন্ত, পরে শুক্ল ষষ্ঠী;
বিশাখা নক্ষত্র, সকাল ০৬:২৮ পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র;
জন্মরাশি: বৃশ্চিক।
সূর্যোদয়: ০৫:৩১/ সূর্যাস্ত: ০৫:২১
(সূর্য্যসিদ্ধন্ত)
জোয়ার আরম্ভ:- দিন-০১:৪৪; রাত-০১:৪৯
ভাটা আরম্ভ:- দিন-০৬:৩৪; রাত-০৬:৩৯
শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘন্ট:-
দেবীর আগমন গজে :- ফল- শস্যপূর্ণ বসুন্ধরা
দেবীর গমন নৌকায় :- ফল- শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি
মহাষষ্ঠী: ১৪ অশ্বিন ই: ০১ অক্টোবর, শনিবার রাত্রি ০৮:৩৭ পর্যন্ত।
সায়ংকালে বোধন,আমন্ত্রণ ও অধিবাস।
মহাসপ্তমী: ১৫ অশ্বিন ই: ০২ অক্টোবর, রবিবার রাত্রি ০৬:২২ পর্যন্ত।
শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন।
মহাঅষ্টমী: ১৬ অশ্বিন ই: ০৩ অক্টোবর, সোমবার বিকাল ০৪:০০ পর্যন্ত।
শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা;
পূর্বাহ্নে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।
সন্ধিপূজা: বিকাল ০৩:৩৬ থেকে ০৪:২৪-এর মধ্যে
মহানবমী: ১৭ অশ্বিন ই: ০৪ অক্টোবর, মঙ্গলবার দিন ০১:৩৪ পর্যন্ত।
শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা;
দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত, পূর্বাহ্নে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতের পারণ।
বিজয়াদশমী: ১৮ অশ্বিন ই: ০৫ অক্টোবর, বুধবার দিন ১১:১১ পর্যন্ত।
শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।
বিসর্জ্জনাস্তে অপরাজিতা পূজা।
কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৬৯%
বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ০৬ কিমি/ঘন্টা
আংশিক মেঘাচ্ছন্ন আকাশ।
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

