খাদ্য ও চিকিৎসা সামগ্রী তুলে দিচ্ছে জিইইসিএল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে সব থেকে বড় প্রভাব পড়েছে সমাজের দুঃস্থ ও গরিব শ্রেণির উপর। লকডাউনের জেরে কাজ নেই, রোজগারের উপায় বন্ধ। এই অবস্থায় অর্ধাহার ও অনাহারে দিন কাটাতে হচ্ছে অধিকাংশ দুঃস্থ ব্যক্তি ও পরিবারকে। আসানসোলে এ সব পরিবারগুলির মুখে খাবার তুলে দিতে উদ্যোগী হল গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড (জিইইসিএল)। স্থানীয় সূত্রের খবর, বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে খাবারের জন্য আর্থিক সাহায্য ও চিকিৎসার ব্যবস্থা করছে ওই সংস্থা। পাশাপাশি যে সমস্ত কর্মী লকডাউনের কারণে আটকে পড়েছেন তাঁদের খাদ্য ও চিকিৎসা সামগ্রী তুলে দিচ্ছে জিইইসিএল।

