GrowthOthers 

ডিসেম্বরে ভারতের রফতানি বৃদ্ধি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রফতানি বৃদ্ধি। সূত্রের খবর, গত ডিসেম্বরে ভারতের রফতানি সামান্য বেড়েছে। এক্ষেত্রে জানা যায়, তা হয়েছে ২৭১৫ কোটি ডলার। উল্লেখ করা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে তা ২৭১১ কোটি ছিল। সরকারি তথ্য অনুযায়ী জানানো হয়েছে, গত মাসে আমদানি ৭.৫৬ শতাংশ বেড়ে ৪২৫৯ কোটি ডলার হয়েছে। যার ফলে দেশের বাণিজ্য ঘাটতির অঙ্ক এক্ষেত্রে দাঁড়িয়েছে ১৫৪৪ কোটি ডলার। যা এক বছর আগের তুলনায় ২৩.৬৬ শতাংশ বেশি।

Related posts

Leave a Comment