জিএসটি রিটার্নের সময় বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকার ২০২০-২১ অর্থবর্ষের জন্য জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। উল্লেখ করা যায়, ৩১ ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এ বিষয়ে পরোক্ষ কর পর্ষদ সূত্রে জানানো হয়েছে, জিএসটিআর-৯ ও জিএসটিআর-৯সি, দুই ফর্মের ক্ষেত্রেই বাড়ানো হয়েছে সময়সীমা।

