unlock 5.0Breaking News Others 

আনলক ৫.০ পর্বে কেন্দ্রীয় গাইডলাইনে পূর্বের নিয়ম পরিবর্তনের সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শেষপর্যন্ত ৩০ সেপ্টেম্বর শেষ হতে চলেছে আনলক ৪.০ পর্ব। তবে এবার জারি হতে চলেছে আনলক ৫.০ পর্ব। আনলক ৫.০ পর্বে কতটা পরিবর্তন হবে আগের নিয়ম, তার দিকেই নজর সবার। সূত্রের খবর, গত ৭ সেপ্টেম্বর চালু হয় মেট্রো পরিষেবা। আবার বেশ কিছু দূরপাল্লার বিশেষ ট্রেনও চালু হয়েছে। অন্যদিকে এই পর্বে লোকাল ট্রেন চালুর বিষয়টি জানাতে পারে কেন্দ্রীয় সরকার।

সূত্রের আরও খবর, পশ্চিমবঙ্গ সরকার ১ অক্টোবর থেকে চালুর অনুমতি দিয়েছে সিনেমা হল সহ বিনোদন জগৎকে। এতে আরও বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকদের পরামর্শ নিয়ে স্কুল যেতে পারবে পড়ুয়ারা। আবার স্কুলগুলিতে শুধুমাত্র নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই ছাড় দেওয়া হয়। স্কুলে আসার জন্য প্রয়োজন অভিভাবকদের লিখিত অনুমতি। আনলক ৫.০ পর্বে জানা যেতে পারে স্কুল খোলার নির্দিষ্ট দিন। পাশাপাশি আরও জানা যেতে পারে আন্তর্জাতিক উড়ানের অনুমতির দিনক্ষণ।

Related posts

Leave a Comment