আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে বর্ষসেরা গুরজিৎ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় মহিলা হকি দলের সদস্য গুরজিৎ কৌর আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে বছরের সেরা খেলোয়াড়ের সম্মান পেলেন। অন্যদিকে পুরুষদের বিভাগে বর্ষসেরার সম্মান পেলেন হরমনপ্রীত সিংহ। পাশাপাশি পুরুষ ও মহিলাদের বছরের সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন পি আর সৃজেশ ও সবিতা। বছরের সেরা কোচ হয়েছেন গ্রাহাম রিড। উল্লেখ করা যায়, গত বছর করোনা আবহের প্রভাবে এই পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।

