ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে হার্দিক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্ণ জোহরের চ্যাট শো-তে মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। এরপর কফি পান করাই ছেড়ে দিয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। দীনেশ কার্তিকের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে সে কথাই জানালেন হার্দিক। পাশাপাশি ফাঁকা মাঠে আইপিএল খেলতেও রাজি মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার।

