তাপপ্রবাহের সতর্কবার্তা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: তীব্র গরম। রাজ্যের বিভিন্ন জেলায় গরমের আবহাওয়া। “লু”-এর সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। আজ, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামী ৪ দিন কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আগামী কাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা ও উত্তরবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি। (ছবি: সংগৃহীত)

