৪৭৫ আসনে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফিটার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার-সহ ১৪টি ট্রেডে ৪৭৫ আসনে অ্যপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ বছরের ট্রেনিং।
কোন ট্রেডে কত আসন তার বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে এবং তা এনসিভিটি স্বীকৃত হওয়া চাই।
প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে। বাছাই প্রার্থীদের নামের তালিকা পাওয়া যাবে www.hal-india.co.in ওয়েবসাইটে। বাছাই প্রার্থীরা নির্ধারিত তারিখে যোগদান করতে পারবেন। যাঁরা সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) স্কিমে অ্যাপ্রেন্টিসশিপ পাশ করেছেন বা এখন এি ধরনের ট্রেনিং নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না।
ট্রেনিংয়ের সময় প্রতিমাসে স্টাইপেন্ড ও আসন সংরক্ষণ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী। ট্রেনিংয়ের সময় থাকার এবং যাতায়াতের ব্যবস্থা নিজেকেই করতে হবে।
অনলাইন দরখাস্ত করার ক্ষেত্রে প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। দরখাস্ত করার সময় অ্যাপ্রেন্টিসেশিপ পোর্টালে এসএসসি মার্কস সার্টিফিকেট, (সব সেমেস্টারের) আইটিআই মার্কস সার্টিফিকেট, আধার কার্ড নম্বর, ছবি ও সই আপলোড করা বাধ্যতামূলক। এছাড়া আইটিআই সার্টিফিকেট নম্বর, জন্ম-তারিখ, কাউন্সিল এবং ট্রেড ডিটেলস আপলোড করতে হবে।
কোন দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করবেন ৩টি ধাপে, ১৩ মার্চের মধ্যে। প্রথম ধাপে www.apprenticeshipindia.org পোর্টালে রেজিস্ট্রেশন। দ্বিতীয় ধাপে ওই পোর্টালেই HAL-Nasik -এর জন্য দরখাস্ত। তৃতীয় ধাপে দরখাস্ত সাবমিট। দরখাস্ত সাবমিট সফল হলে একটি মেসেজ পাবেন। একইসাথে এটি ই-মেলেও পাবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং HAL/T&D/1614/20-21/267। তারিখ ১৭-০২-২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

