Howrah StationOthers 

২২ মার্চের পর এই প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল হাওড়ায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের সচল হাওড়া। রেল সূত্রের খবর, তামিলনাড়ুর ভেলোর থেকে আটকে পড়াদের নিয়ে হাওড়ায় এসে পৌঁছনোর কথা বিশেষ ট্রেনের। আবার একটি ট্রেনের হাওড়া থেকে নয়াদিল্লি যাওয়ার কথা। উল্লেখ্য, গত ২২ মার্চের পর এই প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল করবে হাওড়ায়। করোনা-বিধি মেনে দুটি ট্রেন চলাচল নিয়ে প্রস্তুতিতে ফাঁক রাখতে নারাজ রাজ্য ও রেল। রেল সূত্রের আরও খবর, ভেলোর থেকে আসা ট্রেনে ১১২৬ জন যাত্রী থাকবেন। পরিযায়ী শ্রমিক ছাড়াও ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া মানুষ এবং অনেক পড়ুয়াও থাকবেন। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হবে। দায়িত্বে রয়েছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। শারীরিক পরীক্ষায় সমস্যা না থাকলে যাত্রীদের নিজের জেলায় পৌঁছে দেওয়া হবে। সেই দায়িত্বে রয়েছেন রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজেনবীর সিংহ কাপুর। স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশও মোতায়েন থাকছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment