career and guideEducation Others World 

উচ্চমাধ্যমিকের পর পছন্দমতো কেরিয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের পর কোন পথে যাবেন তা নিয়ে ভাবনা বিস্তর। অনেক পড়ুয়ারা বাঁধা ছকের বাইরে যেতে আগ্রহী। পছন্দমতো কেরিয়ার গড়ার দিকে সবার চোখ থাকা উচিত। আধুনিক যুগে পেশাভিত্তিক পড়াশুনার বাইরে গিয়ে এক বা একাধিক বিষয় রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ নিতে পারলে ভালো কাজের জগতে পৌঁছে যাওয়া যায়। আমরা সেই সব বিষয়গুলি বিশেষজ্ঞদের মূল্যবান মতামত সহ তুলে ধরার চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের কথা ভেবে।
উচ্চমাধ্যমিকের পর নেওয়া যেতে পারে-(১) ওয়েব ডিজাইনিং কোর্স, (২)ক্রিয়েটিভ রাইটিং,(৩)বিদেশি ভাষা শিক্ষা,(৪)হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কোর্স (৫) ফায়ার এন্ড সেফটি এডুকেশন প্রভৃতি।

(৩)বিদেশি ভাষা শিক্ষা-ইংরেজি সহ বিদেশি ভাষা শেখার আগ্রহ এখন বেড়েছে। এক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলিতে ভালো কাজের সুযোগ থাকে। দেশেও উপযুক্ত কাজের ক্ষেত্র তৈরি হয়। ভাষাগত সংযোগ রক্ষা করার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব রয়েছে। বিদেশি ভাষা নিয়ে ডিগ্রি,ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করা যেতে পারে। উচ্চমাধ্যমিক পাশ করার পর কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। নিজের পছন্দমতো বিদেশি ভাষা নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারেন। স্প্যানিশ ও ল্যাটিন সহ বেশ কিছু ভাষা শিখে নিলে দেশে ও বিদেশে কাজের বাজার প্রশস্ত হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা নিয়ে পিএইচডি ও চিনা,ফরাসি,জার্মান,কোরিয়ান ও জাপানি ভাষা নিয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফরাসি,জার্মান,ইতালিয়ান,পতুগিজ,স্প্যানিশ,কোরিয়ান,জাপানি ও চিনা ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আরবি,ফরাসি,জার্মান,ইতালিয়ান,জাপানি,পার্সি ও রাশিয়ান নিয়ে ডিপ্লোমা কোর্স করানো হয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে জার্মান,ইতালিয়ান,চিনা,জাপানি,স্প্যানিশ সহ আরবিতে ৬ মাসের সার্টিফিকেট কোর্স ও ২ বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে। পাশাপাশি ট্রান্সস্লেশন ও ট্রান্সকালচার স্টাডিজ নিয়ে পোস্ট গ্রাজুয়েট ও ডিপ্লোমা কোর্স করা যায়। যোগ্যতা-গ্রাজুয়েট। ইংরেজি ও বাংলায় ভালো পড়াশুনা চাই। আবার গোর্কি সদন,মাক্সমুলার ভবন,ব্রিটিশ কাউন্সিল সহ বেশ কিছু সংস্থা বিদেশি ভাষায় কোর্স করিয়ে থাকে। এই সব কোর্সগুলির যাবতীয় বিষয় বিশদে আমরা তুলে ধরি। নজর রাখুন।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment