Hool (1)Others 

পান্ডুয়ায় হুল দিবস পালিত

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ ভারত জাকাত মাঝি পরগনা মহল ও পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠনের উদ্যোগে পান্ডুয়ায় “পান্ডুয়া কলেজ অব এডুকেশন” ভবনে ১৬৫ তম হুল দিবস অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠন হুগলি জেলার সভাপতি বাবলু সরেন। প্রধান অতিথি ছিলেন কওসার আলী, ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা পরগনা ও পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠনের সভাপতি পাঁচুগোপাল হেমব্রম।এছাড়াও ছিলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির সদস্য সুধীর মুর্মু ও পান্ডুয়া মুলুক পরগনার ভরত টুডু।
অনুষ্ঠানে দমদমা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক কওসার আলী সাঁওতাল বিদ্রোহের ইতিহাস নিয়ে আলোচনা করেন।

পান্ডুয়া এডুকেশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে মুন্সি ফারুক হাসান পান্ডুয়ায় একটি আবাসিক সাঁওতালি মাধ্যম বিদ্যালয় গড়ে তোলার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বক্তব্যে সাঁওতাল সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, প্রকৃত শিক্ষা ছাড়া কোনও সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব নয়। হুগলি জেলার প্রথম বিএড কলেজ তাদের তৈরি। বর্তমানে তাদের নিয়ন্ত্রণে পাঁচটি শিক্ষক শিক্ষণ সংস্থা চলে। বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওইসব সংস্থায় প্রশিক্ষণপ্রাপ্তরা শিক্ষকতা করেন। তারা আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার প্রসারের জন্য এরকম আরও কিছু করতে চান।
ইংরেজদের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ভৈরব, ফুলো, ঝানোর আত্ম বলিদান নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। জোতদার, জমিদার, সুদখোর, মহাজন সাধারণ আদিবাসী সম্প্রদায়ের ওপর যে অকথ্য অত্যাচার করত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এঁরা শহীদ হয়েছিলেন। এই মহান শহীদদের আত্মবলিদান আজকের দিনে হুল দিবসের মাধ্যমে স্মরণ করা হয়।

Related posts

Leave a Comment