শক্তিশালী হচ্ছে “তাউকতাই” ঘূর্ণিঝড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শক্তিশালী হচ্ছে “তাউকতাই” ঘূর্ণিঝড়। ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলেছে এটি। অ্যালার্ট জারি করা হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ৷ আইএমডিএ-এর পক্ষ থেকে আজ ওকাল রবিবার লাক্ষাদ্বীপে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। মৌসম বিভাগের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে।
এক্ষেত্রে বলা হয়েছে, আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকতাই-তে পরিণত হতে চলেছে ৷ ঘণীভূত হতে চলেছে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ৷ আগামী ১৬ মে থেকে আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে। এর প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ ভয়ঙ্কর রূপ নেওয়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের ৷ গোয়া ও দক্ষিণ কোঙ্কনে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
মৌসম বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আরব সাগরের ওপর নিম্নচাপের জেরে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মাঝে মধ্যে হাওয়ার গতি ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হওয়াতে পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

