ICC Cricket Board-1Others Sports 

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ২৮ জুন পর্যন্ত সময়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে জল্পনা অব্যাহত। সূত্রের খবর, আইসিসি-র কাছ থেকে সময় চেয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে জানা গিয়েছে, আগামী ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে গ্রহণ করতে হবে, বিশ্বকাপ ভারতে করার মতো পরিস্থিতি রয়েছে কি না।

সূত্রের আরও খবর, আইসিসি বৈঠকে বিকল্প স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির নামও আলোচনায় রেখেছে। উল্লেখ করা যায়, ভারতীয় বোর্ড ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আইপিএলের বাকি থাকা ৩১ ম্যাচ আমিরশাহিতে করা হবে। এমনকী বিশ্বকাপের জন্যও বিকল্প হিসেবে মরুদেশের কথা ভেবে রাখা হয়েছে।

দেশে করোনা আবহ নিম্নমুখী হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই সময়ে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবা ঠিক হবে না বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বিশ্বকাপ হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে। এক্ষেত্রে আয়োজক দেশ আর্থিক মুনাফাও পেয়ে থাকে আইসিসি থেকে। এই অবস্থায় দূরে সরিয়ে রাখতে চাইছে না ভারতীয় বোর্ড। সব কিছু ভেবে কিছুদিন অপেক্ষা করতে চাইছেন ক্রিকেটের কর্তা-ব্যক্তিরা।

Related posts

Leave a Comment