২০ ক্লার্ক, গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ নিচ্ছে আই সি এফ আর ই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইনস্টিটিউট অব ফরেস্ট প্রোডাক্টিভিটির জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে ২০ জনকে নিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। কাজ করতে হবে দেশের মধ্যে আইসিএফআরই -র যে কোনও ইনস্টিটিউট/ সেন্টারে।
লোয়ার ডিভিশন ক্লার্ক: শূম্যপদ ১টি (অসং)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে টাইপের দক্ষতা: ম্যানুয়াল টাইপরাইটারে – ইংরেজিতে মিনিটে অন্তত ৩০টি শব্দ বা হিন্দিতে মিনিটে অন্তত ২৫টি শব্দ। অথবা কম্পিউটারে – ইংরেজিতে মিনিটে অন্তত ৩৫টি শব্দ বা হিন্দিতে মিনিটে অন্তত ৩০টি শব্দ। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
ফরেস্ট গার্ড: শূন্যপদ ৬টি (অসং ৫, ওবিসি ১)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। প্রার্থীকে প্রবেশনারি পিরিয়ডে স্বীকৃত ফরেস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে সফলভাবে ফরেস্ট্রি ট্রেনিং কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।
পুরুষদের ক্ষেত্রে: ৪ ঘণ্টায় ২৫ কিলোমিটার হাঁটার দক্ষতা থাকতে হবে। উচ্চতা অন্তত ১৬৫ সেমি এবং বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৯ ও ৮৪ সেমি। মহিলাদের ক্ষেত্রে: ৪ ঘণ্টায় ১৪ কিলোমিটার হাঁটার দক্ষতা থাকতে হবে। উচ্চতা অন্তত ১৫০ সেমি এবং বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৪ ও ৭৯ সেমি। তফশিলি উপজাতি (পুরুষ ও মহিলা) প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি এবং বুকের ছাতির উভয় মাপেই ৪ সেমি ছাড় পাবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
মাল্টি টাস্কিং স্টাফ: শূন্যপদ ১৩টি (অসং ৩, তঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে দুর্বল ২)। মাধ্যমিক/ সমতুল পাশ। অন্তত ৩ বছরের সংশ্লিষ্ট তাজের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা।
তফশিলি জাতি প্রার্থীরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। এসবের শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা অসংরক্ষিত পদে আবেদন করলে বয়সের ছাড় পাবেন না। সরকারি চাকুরেরাও নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথমে দরখাস্ত বাছাই হবে। বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্রের ঠিকানা আলাদাভাবে জানানো হবে।
যথাক্রমে দরখাস্তের ফি ও প্রসেসিং ফি বাবদ দিতে হবে মোট ২০০+১০০ = ৩০০ টাকা। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দরখাস্তের ফি দিতে হবে না। তাঁরা দেবেন কেবল প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা। ফি দেবেন Director, Institute of Forest Porductivity -র অনুকূলে কাটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফট প্রদেয় হতে হবে রাঁচিতে।
একাধিক পদে দরখাস্ত করতে পারেন। প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে। দরখাস্ত ভরা খামের ওপর অবশ্যই লিখতে হবে “Application for the post of ………….”. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ১টি ছবি সাঁটবেন। এছাড়া আরও ২ কপি ছবি দিতে হবে দরখাস্তের সঙ্গে গেঁথে। দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। পাঠাবেন এই ঠিকানায়: The Director, Institute of Forest Productivity, Lalgutwa, N.H. 23, Gumla Road, Ranchi- 835 303. পৌঁছনো চাই ১১ সেপ্টেম্বরের মধ্যে। দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। বিস্তারিত http://www.icfre.org/ ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি এবং দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

