করোনার ধাক্কায় পিছল বেশ কিছু পরীক্ষা- জেনে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার বাতিল আইসিএসই -র দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা। পিছিয়ে গেল এই পরীক্ষা। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই এই সমস্যা। ইতিমধ্যে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই বোর্ড ৷ এবার আইসিএসই বোর্ডও একই রাস্তায় ৷ দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হল। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে ৷
গত বছরেও করোনার কারণে একাধিক পরীক্ষায় ব্যাঘাত ঘটে। এ বছরের শুরুতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও করোনা সংক্রমণ বেড়ে যেতেই বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ডগুলি ৷
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়,অন্য পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ন করে তৈরি হবে ক্লাস টেনের ফল। ইচ্ছুকরা পরীক্ষা দিতে পারবে।
সিআইএসসিই বোর্ড সূত্রের খবর, আগেই ক্লাস ১২-র পরীক্ষা স্থগিত করে দিয়েছে ৷ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা অফলাইনে হবে ৷ জুন মাসে তারিখ ঘোষণা করা হবে ৷ উল্লেখ্য,সিআইএসসি-র বোর্ড পরীক্ষা ক্লাস ১০-র জন্য ৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল৷ শেষ পরীক্ষা হত ৭ জুন ৷ আর ১২ পরীক্ষা ৮ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত হতো।

