১৩৪ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডিজিএম, এজিএম, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১৩৪ জনকে নিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে। ১৩৪টি শূন্যপদের মধ্যে ৫টি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। নীচের মতো যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পাারেন।
ডেপুটি জেনারেল ম্যানেজার (গ্রেড-ডি): শূন্যপদ ১১টি (অসং ৭, তফশিলি ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। মাইনে থোক ৫০,০৩০ থেকে ৭ বছরে ৫০,১৭০ টাকা। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (গ্রেড-সি): শূন্যপদ ৫২টি (অসং ২৩, তফশিলি ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে দুর্বল ৫)। মাইনে থোক ৪২,০২০ থেকে ৮ বছরে ৫১,৪৯০ টাকা। ম্যানেজার (গ্রেড-বি): শূন্যপদ ৬২টি (অসং ২৭, তফশিলি ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে দুর্বল ৬)। মাইনে থোক ৩১,৭০৫ থেকে ১২ বছরে ৪৫,৯৫০ টাকা। অ্যাসিন্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-এ): শূন্যপদ ৯টি (অসং ৬, তফশিলি ১, ওবিসি ২)। মাইনে থোক ২৩,৭০০ থেকে ১৭ বছরে ৪২,০২০ টাকা।
গ্রুপ- ‘ডি’, ‘সি’, ‘বি’ এবং ‘এ’ পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট (৫৫ শতাংশ নম্বর)/ পোস্ট গ্র্যাজুয়েট/ পুরো সময়ের মাস্টার্স বা ব্যাচেলর/ বি ই বা বিটেক/ গ্র্যাজুয়েট/ বি এসসি (অনার্স)/ বি কম/ এমবিএ ইত্যদি ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ১০/ ৭/ ৪/ ২ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা চাই। তবে কয়েকটি পদে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। বয়স গ্রুপ-ডি পদের ক্ষেত্রে ৩৫ থেকে ৪৫ বছর, গ্রুপ-সি পদের ক্ষেত্রে ২৮ থেকে ৪০, গ্রুপ-বি পদের ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বছর, গ্রুপ-এ পদের ক্ষেত্রে ২১ থেকে ২৮ বছর হতে হবে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, জব প্রোফাইল, অভিজ্ঞতা এবং কম্পিউটারে পেশাদারি দক্ষতা-সহ আরও অন্যান্য যোগ্যতার বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বয়সের হিসাব করতে হবে ১-১১-২০২০ তারিখের সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাও সম্পূর্ণ হয়ে থাকতে হবে ওই তারিখের মধ্যেই।
প্রার্থিবাছাই হবে প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই এবং তাতে সফলদের গ্রুপ ডিসকাশন এবং/ অথবা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্তের ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৭০০ টাকা। তফশিলি বা প্রতিবন্ধীরা দেবেন কেবল ইন্টমেশন চার্জ ১৫০ টাকা। ফি দেবেন অনলাইনে।
দরখাস্ত করবেন অনলাইন www.idbibank.in ওয়েবসাইটের (কেরিয়ার্স/ কারেন্ট ওপেনিংস) লিঙ্কের মাধ্যমে, ৭ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। দরখাস্ত করার সময় ছবি ও সই এবং বিভিন্ন প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ১/২০২০-২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

