খড়গপুর আইআইটি-র সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইআইটি-র উদ্যোগ। সূত্রের খবর, করোনা আবহে দীর্ঘ সময় ধরে বন্ধ খড়গপুর আইআইটি। বাড়িতে থেকেই চলছে অনলাইন ক্লাস। অন্যদিকে অনেকের বাড়িতে নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ। আবার বর্ষার সময়ে লোডশেডিংয়েও ব্যাহত হচ্ছে অনলাইন ক্লাস। সব মিলিয়ে সমস্যা রয়েই গিয়েছে।
এবার পড়ুয়াদের প্রতিষ্ঠানে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে আইআইটি কর্তৃপক্ষ। এ বিষয়ে বলা হয়েছে, আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন বর্ষের ক্লাস। একাংশ পড়ুয়াকে ফেরানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। উল্লেখ করা যায়, ইতিমধ্যেই প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন পড়ুয়াকে চিহ্নিত করে ই-মেল পাঠিয়েছে আইআইটি। অধিকাংশ বি-টেক-এর পড়ুয়া বলে খড়গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে।

