রাষ্ট্রপুঞ্জের শ্রম বিভাগ আইএলও-র রিপোর্টে উদ্বেগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে চাঞ্চল্য। সূত্রের খবর, করোনা আবহের পরিস্থিতি গোটা বিশ্বে। করোনার তীব্র প্রভাব থেকে বাঁচতে লড়ছে গোটা দুনিয়া। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। এই পরিপ্রেক্ষিতে ২০২২ সালে সারা বিশ্বে নতুন করে ১০.৮ কোটি মানুষ দরিদ্রের বৃত্তে প্রবেশ করতে পারেন বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের শ্রম বিভাগ আইএলও-র রিপোর্ট। ওই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, এই সময়ে কাজ হারানোর সম্ভাবনা থাকছে প্রায় ২০ কোটি মানুষের। এই রিপোর্ট ঘিরে উদ্বেগও বেড়েছে।

