Qatar Match-1Others Sports 

কাতারের বিরুদ্ধে পরাজিত ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাতারের বিরুদ্ধে ৭৩ মিনিট ১০ জনে লড়াই করেও পরাজিত হল ভারত। জয়ের আশা পূরণ হল না সুনীল ছেত্রীদের। দোহায় বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতকে ১-০ ফলাফলে পরাজিত করল কাতার। উল্লেখ করা যায়, দোহায় ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল ভারতীয় দলের ফুটবলাররা। প্রসঙ্গত, গতবারের এএফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে প্রথম পর্বে গোলশূন্য ড্র করে চমকে দিয়েছিল ভারত। দোহায় দ্বিতীয় পর্বে শুরুতেই বিপর্যয় ভারতীয় দলে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার রাহুল ভেকেকে।

Related posts

Leave a Comment