vijoy dibashOthers 

ভারতীয় সেনার বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামিকাল বিজয় দিবসের অনুষ্ঠান। ফোর্ট উইলিয়ামে তা পালিত হতে চলেছে। সূত্রের খবর,বাংলাদেশ থেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন ৩০ জন বিশেষ অতিথি। বুধবার ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী। সেই উপলক্ষ্যে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয়েছে বিশেষ এক অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যপাল জগদীশ ধনকর। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, ১৯৭১সালের ১৬ ডিসেম্বর ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল আরোরার কাছে আত্মসমর্পন করলেন পাক সেনা প্রধান নিয়াজি ৷ মুক্তিযুদ্ধে বিজয় ৷ সাফল্য আসে ভারতীয় সেনার ৷ আজও ম্লান হয়নি ওইসব স্মৃতি। প্রতি বছর এই দিনটি পালিত হয় সেনার বিজয় দিবস হিসাবে। এ বছর কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন করবে ভারতীয় সেনা।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের সঙ্গে পূর্ণ মর্যাদায় বিজয় দিবস পালন করছে ভারতীয় সেনাবাহিনী।এবছরও বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানাবে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ড বাংলাদেশের বিজয় দিবসে তাঁদের কর্মসূচি ঘোষণা করেছে।এ বিষয়ে আরও জানা গিয়েছে, বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও এবছরও বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন সামরিক কর্মকর্তাকে সংবর্ধিত করবে ভারতীয় সেনাবাহিনী । ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এসসি এমজিজিএস মেজর জেনারেল ভি শ্রীহরি ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ।

Related posts

Leave a Comment