জুনে ভারতের রফতানি বেড়েছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেড়েছে রফতানি। সূত্রের খবর, জুনের প্রথম সপ্তাহে ভারতের রফতানি ৫২.৩৯ শতাংশ বেড়ে ৭৭১ কোটি ডলার হয়েছে। বাণিজ্য মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং পণ্য, পেট্রোপণ্য ও গয়নার রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রের আরও খবর, আমদানিও ৮৩ শতাংশ বেড়ে ৯১০ কোটি ডলার হয়েছে বলে জানা যায়।

