ভারতীয় সংবাদ চ্যানেলগুলিকে নেপালে বন্ধ করা হল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গতকাল থেকে নেপালে সব ভারতীয় নিউজ চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। একমাত্র দূরদর্শনকে এই আওতার বাইরে রেখেছে তারা। উল্লেখ্য, ভারতের তিনটি অংশকে নেপালের অন্তর্ভুক্ত করায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। নেপালের অভিযোগ, ভারতীয় নিউজ চ্যানেলগুলি তাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকী প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অপপ্রচের চালানো হচ্ছে । সূত্রের খবর, নেপালের কমিউনিস্ট পার্টির যুগ্মসম্পাদক পুষ্পকমল দহলের সঙ্গে দেখা করেছে চীনের রাষ্ট্রদূত হউ ইয়াঙ্কি। জানা যায়, পুষ্পকমল দহলই দলের মধ্যে সরব হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে। নেপালের দীর্ঘদিনের বন্ধু দেশ ভারতের বিরুদ্ধে গিয়ে ভারতের তিনটি অংশকে নেপালের অন্তর্ভুক্ত করার পর সংসদে বিল পাস করিয়ে নিয়েছিল নেপাল সরকার। এই ঘটনায় সাময়িক সাড়া পাওয়া গেলেও পরে ভারত বিরোধী মনোভাব দেখানো দলের মধ্যে অনেকেরই তা পছন্দ হয় নি। দলে ৪৪ সদস্যের মধ্যে ৩০ জন সদস্যই ওলির বিরুদ্ধে যান। ফলে দলের মধ্যে অলি সংখ্যালঘু হয়ে পরে।

