Indian Railway-5Others 

মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য রেলে নয়া প্রযুক্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেলে নয়া প্রযুক্তি। দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য ‘টিক্যাস’ বা ‘ট্রেন কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম’ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল। উল্লেখ করা যায়, গত এক দশক ধরে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সুপারিশ করে এসেছে একাধিক বিশেষজ্ঞ কমিটি।

রেল সূত্রের খবর, ওই প্রযুক্তিতে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে ও ব্লক সিস্টেমে ট্রেনের গতিও বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে জানা যায়, রেলের জন্য ৫ মেগাহার্জ স্পেকট্রাম ৭০০ মেগাগার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড রেলকে ব্যবহার করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও দ্রুত ট্রেনের চালকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে আরও জানা যায়, রেল সুরক্ষা ও অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থার ক্ষেত্রেও ওই স্পেকট্রাম ব্যবহার করা হবে। গোটা প্রকল্পে ৫ বছরে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও রেল সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment