IndoreOthers 

ইন্দোরের দখলে টানা ৪ বার দেশের স্বচ্ছতম শহরের শিরোপা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের সবথেকে পরিষ্কার শহর মধ্যপ্রদেশের ইন্দোর। এ নিয়ে টানা ৪ বার শীর্ষস্থান দখল করল। ইন্দোরের পরই রয়েছে গুজরাতের সুরাত। তৃতীয় স্থানে মহারাষ্ট্রের নবি মুম্বই। অন্যদিকে স্বচ্ছ গঙ্গা শহরের শিরোপা পেয়েছে বারাণসী। ২০১৬ সাল থেকে স্বচ্ছতা সার্ভে চালু করে কেন্দ্র। সেইসঙ্গে রাজ্য, শহর মিলিয়ে বিভিন্ন মাপকাঠিতে স্বচ্ছতার বিচারে পুরস্কার দেওয়া হয়। প্রথম বছর দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর নির্বাচিত হয়েছিল কর্নাটকের মাইসুরু। তারপর থেকে টানা ৪ বছর এই খেতাবটি নিজেদের দখলে রেখেছে ইন্দোর।

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী স্বচ্ছতার পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন। অন্যদিকে, ১ লক্ষের কম জনসংখ্যার শহরগুলির মধ্যে স্বচ্ছতার বিচারে প্রথম ৩টি স্থান দখল করেছে মহারাষ্ট্রের করাদ, লোনাভালা ও সাস্বাদ। ১০ থেকে ৪০ লক্ষ জনসংখ্যার শহরের বিভাগে সবথেকে পরিষ্কার শহরের পুরস্কার জিতেছে বিজয়ওয়াড়া। ৩ থেকে ১০ লক্ষ জনসংখ্যার শহরগুলির বিভাগে স্বচ্ছতায় সেরা কর্নাটকের মাইসুরু। মেগাসিটিগুলির মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছে আহমেদাবাদ। দ্রুত স্বচ্ছ হতে থাকা শহরগুলির মধ্যে ১ নম্বরে রয়েছে এই মরু শহর যোধপুর। পুরষ্কৃত শহরগুলির নাম ঘোষণার পাশাপাশি মন্ত্রী হরদীপ সিং পুরী দেশের বিভিন্ন প্রান্তের সাফাইকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন।

Related posts

Leave a Comment