আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা অমিত-সঞ্জিতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বক্সিংয়ে সোনা জয় অমিত ও সঞ্জিতের। ফ্রান্সের নঁতে-তে আয়োজিত আলেক্সি ভাঁসত আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ভারতের অমিত পঙ্ঘাল। ৫২ কেজি বিভাগে ফাইনালে তিনি ৩-০ ফলাফলে হারালেন আমেরিকার রেনে আব্রাহামকে। আবার অন্য ম্যাচে ৯১ কেজি বিভাগে ফাইনালে সঞ্জিৎ পরাজিত করেছেন ফ্রান্সের সোয়েব বোঁফুয়াকে।

