polar bear day and 27th februaryOthers World 

আন্তর্জাতিক পোলার বিয়ার ডে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক পোলার বিয়ার ডে। এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এই দিনটি পালন করা হয় এটা বোঝার জন্য যে, কীভাবে মানুষের কার্যকলাপের দ্বারা বিঘ্নিত হচ্ছে এই প্রাণীর জীবনযাপন। আজ ২৭ ফেব্রুয়ারি হল- আন্তর্জাতিক পোলার বিয়ার ডে। এই দিনটি বিশেষ করে পালন করা হয় এটা বোঝার জন্য যে, কী ভাবে মানুষের কার্যকলাপের দ্বারা বিঘ্নিত হচ্ছে এই বিশালকায় প্রাণীর জীবনযাপন। এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলার জন্য সচেতনতার প্রচার করা হয়।

পোলার বিয়ার ক্রমাগত সংঘর্ষ করে চলেছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে। এই সময় মানুষের উচিৎ নিজেদের কার্বন ফুট প্রিন্ট কমিয়ে এই প্রাণীদের বেঁচে থাকতে সহায়তা করা। পাশাপাশি বিলুপ্ত হয়ে যাওয়া থেকে বাঁচানোও লক্ষ্য।
উল্লেখ করা যায়,১৯৯৪ সালে তৈরি হয় পোলার বিয়ার আন্তর্জাতিক সংস্থা। তাঁরাই এই দিনটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই সংস্থা সূত্রে জানানো হয়েছে, বছরের এই সময় বেছে নেওয়া হয় তার কারণ,এই সময়ে মা ও ছানা পোলার বিয়ার নিজেদের গুহায় একান্তে সময় কাটায়। এই দিনটি উদযাপন করার অন্যতম কারণই হল,আর্কটিক অঞ্চলের গুহাবাসী প্রাণীদের বিরক্ত যাতে না করে সে ব্যাপারে নজর দেওয়া।

Related posts

Leave a Comment