১০ দলীয় আইপিএলের নিলাম অক্টোবরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী বছর থেকে আইপিএল ১০ দলের। নিলাম হবে অক্টোবরে। বোর্ড সূত্রের খবর, আগামী ১৭ অক্টোবর হবে তার বিডিং। তার জন্য আগামী ৫ অক্টোবর টেন্ডার ডাকা হবে। এ বিষয়ে আরও জানা যায়, নতুন শহর হিসেবে নাম উঠে আসছে আমেদাবাদ, কটক, গুয়াহাটি, ধর্মশালা, ইনদওর এবং লক্ষ্ণৌয়ের। দল কেনার জন্য প্রায় ২ হাজার কোটি টাকা খরচ করতে হবে বলেও জানা গিয়েছে।

