মানবিক মুখ ইরফান পাঠানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানবিক ভূমিকায় ইরফান পাঠান। করোনার আক্রান্ত বিপন্ন মানুষের জন্য নীরবে কাজ করে চলেছেন ইরফান। সূত্রের খবর, তাঁর অ্যাকাডেমির মাধ্যমে ৯০ হাজার পরিবারের হাতে তুলে দিয়েছিলেন এক মাসের খাদ্যসামগ্রী। এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে চলেছেন। সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনের ১০০ শতাংশই এবার তিনি তুলে দিয়েছেন করোনা আক্রান্ত পরিবারগুলির সাহায্যে।

