আইএসএফ প্রার্থী তালিকা একনজর দেখে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ। ২০২১- বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে আইএসএফ ৷ প্রায় সব দলেরই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে৷ এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল আব্বাস সিদ্দিকির দল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ প্রাথমিক ভাবে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। উল্লেখ করা যায়,দল ঘোষণার পর আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি দাবি করেন, জাতি ধর্ম নির্বিশেষে সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতিনিধিত্ব করবে তাঁর দল ৷
প্রথম তিন- চার দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে,সেখানকার আসনগুলির প্রার্থীদের নামই ঘোষণা করা হয়েছে ৷ ভাঙড়, ক্যানিং পূর্ব ও মধ্যমগ্রামের মতো আসনগুলিতে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি ৷ অন্যদিকে উত্তরবঙ্গের আসনগুলিতেও প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছে ৷ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর প্রার্থী তালিকা একনজর দেখে নিন। রাইপুর(ত:উ:)-মিলন মান্ডি,মহিষাদল -বিক্রম চট্টোপাধ্যায়,চন্দ্রকোনা(তফ) -গৌরাঙ্গ দাস,কুলপি-সিরাজউদ্দিন গাজি,মন্দিরবাজার(তফ :)-সঞ্জয় সরকার,জগৎবল্লভপুর -শেখ সাব্বির আহমেদ,হরিপাল-সিমল সরেন,খানাকুল-ফয়জল খান,মেটিয়াব্রুজ-নুরুজ্জামান,পাঁচলা-মহম্মদ জলিল,উলুবেড়িয়া পূর্ব -আব্বাসউদ্দিন খান,রানাঘাট উত্তর-পূর্ব (তফ :)-দীনেশচন্দ্র বিশ্বাস,কৃষ্ণগঞ্জ (তফ :)-অনুপ মণ্ডল,বসিরহাট উত্তর-পিরজাদা বাইজিদ আমিন,সন্দেশখালি(ত:উ:)-বরুণ মাহাতো,চাপড়া-কাঞ্চন মৈএ,অশোকনগর -তাপস চক্রবর্তী,আমডাঙ্গা-জামালউদ্দিন,আসানসোল উত্তর-মহম্মদ মোস্তাকিন ও এন্টালি-মহম্মদ ইকবাল আলম।

