Iswar Chandra VidyasagarOthers 

বিদ্যাসাগর স্মরণে বঙ্গীয় সাহিত্য পরিষদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবার্ষিকীতে একটি প্রদর্শনী শুরু করেছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। আয়োজক সূত্রের খবর, আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তা চলবে। এক্ষেত্রে জানা গিয়েছে, এই প্রদর্শনীতে বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন জিনিস ও বইয়ের ভাণ্ডার রয়েছে। উল্লেখ করা যায়, বিদ্যাসাগরের দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পবিত্র সরকার, প্রসাদরঞ্জন রায় ও স্বপন বসু প্রমুখেরা। এই উপলক্ষ্যে দুটি বইও প্রকাশ করা হয়েছে। সভায় বিদ্যাসাগরের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।

Related posts

Leave a Comment