ইটালি ৪ মে থেকে লকডাউন শিথিল করতে চলেছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইটালি আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করতে চলেছে। সূত্রের খবর, ওই দিন নার্সিংহোমগুলিতে বিনামূল্যে মাস্ক বিলি করা হবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংহতির বার্তা দিতেই এই পদক্ষেপ। মাস্ক দেওয়া হবে সরকারি কর্মী, পরিবহণকর্মী ও পুলিশকেও। সূত্রের আরও খবর, ওই দিন থেকেই ফের কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়। উল্লেখ্য, করোনায় ইউরোপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইটালিতে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ হাজার মানুষ।

